৬ দাবিতে ফের বিক্ষোভ করছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

২২ জুলাই ২০২৫, ১১:৫৭ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৬:০৯ PM
সড়কে অবস্থান করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

সড়কে অবস্থান করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়। বেলা পৌনে ১০টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘটনাস্থলে এলে তাদের দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখেও একই স্লোগান দিতে দেখা যায় তাদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা ৬ দফা দাবি হলো: বিমান দুর্ঘটনায় নিহতদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ বিমান বাতিল এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও অবকাঠামো সংস্কার।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে সরাসরি আঘাত হানে বিমানটি, এরপর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিধ্বস্ত ভবনে তখন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারান, অনেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

বিমান বিধ্বস্তের পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে সেখানে যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবির দল। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারেও আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত (মঙ্গলবার সকাল ৮টা) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অন্তত ৭৮ জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতাকে হাতেনাতে আটক পুলিশের
  • ২০ মে ২০২৬
চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি …
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081