এয়ার অ্যাম্বুলেন্সে নিজ বাড়িতে নেওয়া হলো খুবির নিহত শিক্ষার্থীর মরদেহ

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

খাগড়াছড়ির সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির (২১ ব্যাচ, ফিজিকস বিভাগ) মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে তার বাড়িতে নেওয়া হয়েছেন। দুর্ঘটনায় আহত শিক্ষকসহ ১২ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা-সাজেক সড়কের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে নিহত শিক্ষার্থী রুবিনা আফসানার মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় পরিবারের কাছে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের হোসেন বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আর নিহত শিক্ষার্থীর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাইবান্ধায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা। জেলা পরিষদের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তায় এক লাখ টাকা প্রদান করা হয়।

ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ গ্…
  • ২২ নভেম্বর ২০২৬
‎জাতিসংঘের অর্থায়নে জার্মানিতে ‘ইউএন ইয়ুথ টাউনহল’-এ যাচ্ছে…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২২ নভেম্বর ২০২৬
চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬