ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন অনুষ্ঠিত

২১ জুন ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০১:৩৪ PM
আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ

আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ © সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫। বিশ্ববিদ্যালয়টির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ২০ ও ২১ জুন অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দেন দেশ-বিদেশের এক হাজারের বেশি গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী।

সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ছিল বায়োটেকনোলজির গবেষণা ও ব্যবহারিক প্রয়োগে আন্তঃবিভাগীয় সহযোগিতা বাড়ানো এবং একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও জনস্বাস্থ্য খাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন।

সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. মো. সায়েদুর রহমান। তিনি বলেন,বিজ্ঞানভিত্তিক অগ্রগতি ও সামাজিক উন্নয়ন একসাথে এগিয়ে যেতে হবে। মূল প্রবন্ধে তিনি দেশের উঠতি চ্যালেঞ্জসমূহ ও দুর্বল গবেষণা অবকাঠামো মোকাবেলায় বুদ্ধিমত্তা, সহনশীলতা এবং লক্ষ্যনিষ্ঠ মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন।

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস-এর ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার বলেন, জীববিজ্ঞান, প্রযুক্তি ও কম্পিউটেশনাল শক্তি এখন বাস্তব সমস্যা সমাধানে একত্রে কাজ করছে।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, এই কনফারেন্স ব্র্যাক ইউনিভার্সিটির ফলপ্রসু গবেষণার মাধ্যমে ইতিবাচক প্রভাব তৈরি প্রচেষ্টার একটা অংশ। আমাদের উদ্দেশ্য হলো মেধাপাচার রোধ করে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চার একটি সক্রিয় পরিবেশ তৈরি করা।

দুই দিনব্যাপী এই সম্মেলনে ১৪টি ভিন্ন থিমেটিক ট্র্যাকে ১০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার, কৃষিভিত্তিক বায়োটেক, পরিবেশগত টেকসইতা এবং কম্পিউটেশনাল বায়োলজি।

সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত প্লেনারি সেশন ‘রিইমাজিনিং বায়োটেক: বিল্ডিং স্টার্টআপস, এসএমই’স অ্যান্ড প্রাইভেট সেক্টর পাথওয়েস ফর বায়োটেক গ্র্যাজুয়েটস’ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এতে বায়োটেকনোলজি শিক্ষার্থীদের জন্য উদ্যোক্তা হওয়ার সুযোগ ও পথনির্দেশনা তুলে ধরা হয়। পোস্টার সেশনে শিক্ষার্থীরা তাদের গবেষণা তুলে ধরার সুযোগ পান। এতে তারা দেশের শীর্ষ গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সগীর আহমেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ এইচ হক।

সমাপনী বক্তব্যে সম্মেলনের আহ্বায়ক এবং ব্র্যাক ইউনিভার্সিটির বায়োটেকনোলজি প্রোগ্রামের ডিরেক্টর ড. মুনিমা হক বলেন, এই সম্মেলন নতুন গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে ভবিষ্যতের জন্য জ্ঞান ও দক্ষতার বিনিময় সম্ভব হয়েছে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950