বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১০ PM
বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা

বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। সমাবর্তন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা এবং পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া সভায় শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম হালনাগাদ, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, গবেষণা কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, পরীক্ষার সময়সূচি নির্ধারণসহ একাডেমিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তৃত আলোচনা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়, যা আগামী দিনে কার্যকর হবে।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের কমার্সের এমসিকিউ পরীক্ষা পুনরায় হবে, তারিখ ঘোষণা

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সাজেদ উল ইসলাম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অব.), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও একাডেমিক কাউন্সিলের অন্য সম্মানিত সদস্যরা।

সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সব সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ওজন কমাতে প্রত্যেকদিন সকালে পান করুন এই ৫টি পানীয়
  • ০১ আগস্ট ২০২৬
সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে
  • ০১ আগস্ট ২০২৬
লিভারের তিন ‘নীরব ঘাতক’, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ
  • ০১ আগস্ট ২০২৬