এনএসইউতে ‘বাংলাদেশে চাকরির বাজারের বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

০৪ মার্চ ২০২৫, ১০:০১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
বাংলাদেশে চাকরির বাজারের বাস্তবতা শীর্ষক সেমিনার

বাংলাদেশে চাকরির বাজারের বাস্তবতা শীর্ষক সেমিনার © সংগৃহীত

দেশের চাকরির বাজার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ)। ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে শিক্ষার্থীদের বর্তমান চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি)-এর উদ্যোগে ‘বাংলাদেশে চাকরির বাজারের বাস্তবতা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সিপিসির পরিচালক অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন, 'চাকরির বাজার প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে।'

প্রধান বক্তা হিসেবে ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির চিফ ইনস্পিরেশনাল অফিসারগোলাম সামদানি ডন বাংলাদেশে চাকরির বাজারের বাস্তবতা তুলে ধরেন। তিনি ভালো ফলাফল বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, 'এটি ভালো চাকরির সুযোগ তৈরি করতে সহায়তা করে।' পাশাপাশি তিনি পেশাগত জীবনে সাফল্যের জন্য আত্মবিকাশের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের কাছে হারই হয়ে উঠল নতুন প্রেরণা, কী ঘটেছিল স্পেন…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে আবদ্ধ রাখলে প্রতিভা ও সম্ভাবনা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে …
  • ১৬ নভেম্বর ২০২৬
বেড়েছে বিজিবির নজরদারি, ঘোষণা পুরস্কারেরও— ডিসেম্বর ঘিরে সী…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
  • ১৬ নভেম্বর ২০২৬