রাজশাহীতে আইইউটি শিক্ষার্থী মুহাইমিন আটক

০১ আগস্ট ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
আটক শিক্ষার্থী

আটক শিক্ষার্থী © সংগৃহীত

গাজিপুর বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর বিশ্ববিদ্যালয় আইইউটি। গতকাল ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়টির ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশনাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ২০২১ ব্যাচের শিক্ষার্থী আব্দুর মোহায়মিন কে রাজশাহী থেকে আটক করেন পুলিশ। 

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও মেকানিক্যাল এন্ড প্রোডাকশনাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড.হামিদুর রহমান সাহায্য চেয়ে পোস্ট করেন অ্যালামনাইদের গ্রুপে।  

সাহায্য চেয়ে পোস্টে এ শিক্ষক বলেন, আমার একজন আইইউটি ছাত্রকে আজ রাজশাহীতে আন্দোলনের সময় গ্রেফতার করা হয়েছে। কেউ কি তাকে পুলিশ স্টেশন থেকে মুক্ত করতে সাহায্য করতে পারবেন? আমি রাজশাহী বিভাগের কমিশনারকে কল করার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার কল রিসিভ করছেন না।

পুরো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্ববিদ্যালয়টির দেশি ও বিদেশি শিক্ষার্থীদের মাঝে।

ট্যাগ: আইইউটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬