ভোট দিতে বাড়ি গিয়ে দুর্ঘটনা, তিন দিন পর মারা গেলেন ড্যাফোডিল ছাত্র

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ PM
মোহাম্মদ রায়হান কবির

মোহাম্মদ রায়হান কবির © টিডিসি সম্পাদিত

ভোট উপলক্ষে বাড়িতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ রায়হান কবির। তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে রংপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মোহাম্মদ রায়হান কবিরের মৃত্যুর খবরটি তার সহপাঠীরা। তারা জানান, মোহাম্মদ রায়হান কবির রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের (২৩১ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। ভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস ও বন্ধ থাকায় তিনি বাড়িতে গিয়েছিলেন।

তারা আরও জানান, রবিবার (৮ ফেব্রুয়ারি) রংপুরের বদরগঞ্জ উপজেলার মিরাপাড়া ফায়ার সার্ভিসের পাশে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬