সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যু

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ AM
উইলিয়াম বি মাইলাম

উইলিয়াম বি মাইলাম © ফাইল ফটো

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। মাইলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

এক্সে ড্যানিলোভিচ লেখেন, ‘আমার বন্ধু ও পথপ্রদর্শক অ্যাম্বাসেডর উইলিয়াম বি. মাইলামের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বিল গতকাল (মঙ্গলবার) শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বেঁচে থেকে তার প্রিয় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পেরেছেন।’

তিনি আরও লেখেন, বাংলাদেশ ও পাকিস্তান—উভয় দেশেই মাইলামের অধীনে কাজ করার সুযোগ হয়েছিল তার। অবসরের পর মাইলাম যে মানবাধিকারভিত্তিক অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, সেখানেও একসঙ্গে কাজ করেন তারা। ড্যানিলোভিচের ভাষায়, ‘তিনি শুধু আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন বন্ধু, পথপ্রদর্শক এবং পিতৃতুল্য একজন মানুষ। এক বছর আগে তার বহু প্রতীক্ষিত বাংলাদেশ সফরে তার সঙ্গী হতে পারা ছিল আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত।’

উইলিয়াম বি মাইলাম ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। একজন পেশাদার কূটনীতিক হিসেবে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশে মার্কিন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬