ইউল্যাবের নতুন উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ PM
অধ্যাপক ড. সামসাদ মর্তূজা

অধ্যাপক ড. সামসাদ মর্তূজা © সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন  অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. সামসাদ মর্তূজা একজন খ্যাতিমান শিক্ষাবিদ। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অধ্যাপক সামসাদ দীর্ঘ ৩২ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত আছেন।

তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের বার্কবেক কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া লস এঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ফুলব্রাইট পোস্ট ডক্টরাল ফেলো অধ্যাপক সামসাদ। তিনি পেন বাংলাদেশ এবং বাংলাদেশ ফুলব্রাইট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। শিক্ষা, গবেষণা ও প্রকাশনায় তার বহুমাত্রিক অবদান দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত।

বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হলো লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথকে ফুটবল বিশ্বকাপের জন্য কেন ‘ব…
  • ১৫ জুলাই ২০২৬
সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা শিবির সমর্থকের
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি ফুটবল ইতিহাসের সবচেয়ে তিক্ত…
  • ১৫ জুলাই ২০২৬
আজ প্রাথমিক শিক্ষা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণে নজর থাকবে যেসব তারকার ওপর
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence