জন্মদিনে যে অঙ্গীকার করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ জন্মদিনে সমাজ ও রাষ্ট্র নিয়ে নিজের দৃঢ় অবস্থান এবং অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আধিপত্যবাদমুক্ত, বৈষম্যহীন ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, একটি ‘কাফকান অবস্থান’ পরিবর্তন করা অনেকটাই হারকিউলিয়ান টাস্ক। তবুও আধিপত্যবাদমুক্ত, বৈষম্যহীন এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনে লড়াই অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ ‘ক্লাসিক্যালি আধুনিক’ এবং তাদের প্রতি তার গভীর বিশ্বাস রয়েছে।

দেশের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করে উপাচার্য লেখেন, ‘ভয় পাবেন না, বাংলাদেশ টিকে যাবে ইনশাআল্লাহ। লড়াই বজায় রাখতে হবে।’ বয়স বাড়লেও নিজের চেষ্টা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি। জন্মদিনে এটিকেই নিজের অঙ্গীকার হিসেবে তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ৯ ফেব্রুয়ারি ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৪ সালের আগস্ট মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬