তারেক রহমানের আসনে মাঠে বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি ও ঢাবি শিক্ষকরা

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ PM
ঢাকা-১৭ আসনে মিছিলে ভিসি-প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

ঢাকা-১৭ আসনে মিছিলে ভিসি-প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের বিভিন্ন স্থানে মিছিল করেছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় মিছিলে অংশ নেন তারা। এতে বিভিন্ন ধরনের দাবি ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডও বহন করেন শিক্ষকরা।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য (ভিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে মিছিলের সামনের সারিতে দেখা যায়। তিনি বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক। তার ফেসবুক আইডি থেকে মিছিলের দৃশ্য লাইভ করেন তিনি।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক তাহমিনা আখতারসহ অনেক শিক্ষক ও পেশাজীবীকেও দেখা যায় মিছিলে।

আরও পড়ুন: থামছেনই না ‘বিদ্রোহী’ প্রার্থীরা, আর কত বহিষ্কার করবে বিএনপি?

মিছিলে সাদা টি-শার্ট পরে অংশ নেন ভিসি-প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বহনকৃত ব্যানারে লেখা ছিল, ‘ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন’। এ সময় তাদের বহনকৃত প্ল্যাকার্ডে শিক্ষাসহ বিভিন্ন খাত নিয়ে নানা ধরনের দাবিও তুলে ধরা হয়।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬