জামায়াতে যোগ দিলেন রাজনগর বিএনপির প্রবীণ নেতা ফজলুল হক নিরু

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ PM
উপজেলার প্রবীণ নেতা ফজলুল হক নিরু

উপজেলার প্রবীণ নেতা ফজলুল হক নিরু © টিডিসি ফটো

‎মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্যাগ করেছেন উপজেলার প্রবীণ নেতা ফজলুল হক নিরু। ‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) শবে বরাতের রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি জামায়াতে যোগদান করেছেন। 

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন প্রবীণ নেতা ছিলেন এবং রাজনগর উপজেলা বিএনপির  সর্বশেষ কাউন্সিলে সেক্রেটারি প্রার্থী ছিলেন। দীর্ঘ চার দশকের এই পথচলার ইতি টানার পেছনে দলের বর্তমান অভ্যন্তরীণ কোন্দলকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। 

‎তার ঘনিষ্ঠজনরা জানান, দলের জন্য জীবনের বড় একটি সময় উৎসর্গ করলেও বর্তমানে বিএনপিতে সঠিক মূল্যায়নের অভাব এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তাকে ব্যথিত করেছে।

এক ভিডিও বার্তায় ফজলুল হক নিরু বলেন, 'দীর্ঘ ৪০ বছর সততার সাথে বিএনপির রাজনীতি করেছি। অনেক চড়াই-উতরাই দেখেছি। কিন্তু বর্তমানে দলের অভ্যন্তরীণ কোন্দল ও আদর্শিক বিচ্যুতি আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইসলামের আদর্শ ও ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে শামিল হয়েছি।'

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, রাজনগর সদর ইউনিয়ন আমীর দেলওয়ার হোসাইন বাবলু, রাজনগর সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড সভাপতি এইচ এম এবাদুর রহমান প্রমুখ।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬