জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিতের পর শেরপুর-৩ আসনে নির্বাচনের কী হবে?

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ PM
সদ্য প্রয়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল

সদ্য প্রয়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল © টিডিসি সম্পাদিত

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এ আসনে নতুন করে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তখন নতুন করে প্রার্থী দিতে পারবে দলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল (৫১) মারা যাওয়ায় আইন অনুযায়ী নির্বাচন স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, আসনটিতে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। 

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ সংক্রান্ত আইনের ১৭ নম্বর অনুচ্ছেদের ১ উপ-ধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো ‘বৈধভাবে মনোনীত’ (Validly Nominated) প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে। 

সে অনুযায়ী নির্বাচনের কার্যক্রম স্থগিত করার জন্য গণবিজ্ঞপ্তি প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বিজ্ঞপ্তি প্রস্তুত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং এই আসনের নির্বাচনী তফসিল পরবর্তীতে ঘোষণা করা হবে। 

আরও পড়ুন: শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

নিয়ম অনুযায়ী, যারা আগের তফসিলে বৈধ প্রার্থী ছিলেন, তাঁদের নতুন করে মনোনয়নপত্র বা জামানত জমা দিতে হয় না। তবে নতুন কোনো প্রার্থী চাইলে সেই সুযোগে অংশ নিতে পারেন। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রেও যদি তিনি বৈধ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে থাকেন, তবে তাঁর মৃত্যুতে একই নিয়ম প্রযোজ্য হবে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে স্ট্রোক করার পর হাসপাতালে ভর্তি করা হয় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদলকে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩০ মিনিটের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬