জেলা যুগ্ম আহ্বায়কসহ বিএনপির ৭ নেতাকর্মীর জামায়াতে যোগ

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ AM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ AM
বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগ

বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগ © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠন থেকে সাতজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের জেলা যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ইউপি সদস্য আশরাফুল ইসলাম।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলমীর প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ড. কেরামত আলী নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

অন্যান্য যোগদানকারীরা হলেন নাইমুল ডাক্তার (৩ নং ওয়ার্ড), মর্তুজা (বিএনপি কর্মী, ৩ নং ওয়ার্ড), হুমায়ুন মেম্বার, খায়রুল ইসলাম (বিএনপি কর্মী, ১ নং ওয়ার্ড) এবং মসিদুল (৩ নং ওয়ার্ড)।

ড. কেরামত আলী বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুক্ত হচ্ছেন।

সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরের কালোমুখো হনুমান খাদ্যসংকটে
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও বের কর…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক…
  • ১০ নভেম্বর ২০২৬
যুবককে ভ্যান থেকে নামিয়ে কুপিয়ে ছিনতাই দেখছিলেন সবাই, এগিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
চাটমোহরে সার লুটের ঘটনায় থানায় মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950