আওয়ামী লীগ নেতাদের জামায়াত সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ AM
জামায়াত নেতাদের সংবাদ সম্মেলন

জামায়াত নেতাদের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে জামায়াতের কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে মর্মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই প্রতিবাদলিপি প্রকাশ ও সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াতে নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমীর মুজতাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার ধাইনগর ইউনিয়ন বিএনপির কতৃক আয়োজিত জনাব শাহজাহান মিয়ার উপস্থিতিতে একটি জনসভায় জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের একটি আয়োজন তারা করেছিল। সেখানে যাদেরকে যোগদান দেখানো হয়েছে তারা কেউ জামায়াতে ইসলামীর সাথে কোনভাবেই সংযুক্ত নয়। এমনকি তারা জামায়াতের সহযোগী সদস্যও নয় বলে জোর দাবী করেন তিনি।

তিনি আরোও জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রায় ৩০জন যোগদানের কথা বলা হলেও সেখান থেকে পাওয়া ছবি ও তথ্য অনুযায়ী সেখানে ৬জন যোগদান করেছে।

মুজতাহিদুল ইসলাম বলেন, বিগত ১ ফেব্রুয়ারি (রবিবার) জননেতা ড. কেরামত আলীর উপস্থিতিতে বিএনপির ৮১ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেছে। সেই ঘটনাকে কাউন্টার দেওয়ার জন্যই স্থানীয় বিএনপি এইরকম একটি নাটক মঞ্চস্থ করেছে বলে আমরা দাবী করছি।

তিনি জানান, যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন তাদের বেশ কয়েকজন পতিত স্বৈরাচার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং পদধারী নেতা ছিলেন। তাদেরকে জামায়াত সাজিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে সেটা বিভিন্ন জায়গায় প্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জামায়াতকে রাজনৈতিকভাবে সারাদেশের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য উদ্দেশ্যপ্রনোদিত ভাবেই তারা এই নাটক মঞ্চস্থ করেছে বলে দাবী করেন তিনি। 

তিনি আরোও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। আমাদের নেতাকর্মীরা সাংগাঠনিক কাঠামো, নৈতিকতা ও সাংগাঠনিক শৃংখলা দৃঢ়ভাবে মেনে চলেন। তাই আমাদের কোন নেতাকর্মী বিএনপি বা অন্য কোন দলে যোগদান করার কোন প্রশ্নই উঠে না।

তিনি গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জোর দাবি জানান তিনি।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের অর্থ জোগাড়ে ৫ পরিকল্পনা সরকারের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬