বাউফলে জামায়াতের কার্যালয়ে পুলিশের অস্ত্র উদ্ধার অভিযান, পাওয়া গেল দাঁড়িপাল্লা

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ AM
বাউফলে উপজেলা জামায়াতের কার্যালয়ে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাউফলে উপজেলা জামায়াতের কার্যালয়ে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল © সংগৃহীত

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ তথ্য পেয়ে পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতের কার্যালয়ে অস্ত্র উদ্ধার অভিযান চালায় পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে চালানো এ অভিযানে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে অভিযানের সময় উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদসহ ছাত্রদলের নেতা-কর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের নেতা-কর্মীরা।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন দেশি অস্ত্র আছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়; কিন্তু অভিযোগ সত্য ছিল না। সেখানে নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য দাঁড়িপাল্লা প্রতীকের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ। পরে বিকেলে তারা বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, আগামী শুক্রবার বাউফলে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মহোদয়ের নির্বাচনী জনসভা রয়েছে। ওই জনসভা বানচালের জন্য বাউফল থানার ওসি ও ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে মধ্যরাতে একটি দলের প্রধান কার্যালয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, যদি ৯৯৯-নম্বরের ভিত্তিতে অভিযান চালানো হয়, তাহলে সেই অভিযানে ছাত্রদলের সভাপতি ও ছাত্রদলের নেতা-কর্মী কেন? গত রাতে তারা ভুল তথ্যদাতাকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও এই তথ্যপ্রযুক্তির যুগেও তা শনাক্ত করতে পারেনি।

জামায়াতের প্রার্থী আরও বলেন, ওসি সরাসরি একটি দলের পক্ষ অবলম্বন করছেন। এই ওসির মাধ্যমে এখানে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব নয়। বিষয়টি তারা নির্বাচনসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন। ওসির পক্ষপাতমূলক উদ্দেশ্যপ্রণোদিত অভিযানের প্রতিবাদে আজ বাদ আসর তারা বিক্ষোভ মিছিল করবেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা কারও পক্ষাবলম্বন করে অভিযান চালানো হয়নি। ৯৯৯ নম্বরের ফোনের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ছাত্রদলের সভাপতি কীভাবে উপস্থিত হয়েছেন, তার জানা নেই। ভুল তথ্যদাতাকে এখন পর্যন্ত (বেলা দুইটা) শনাক্ত করা যায়নি। তবে শনাক্ত করার কার্যক্রম চলমান।

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬