আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান, সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ AM
বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বরিশাল যাচ্ছেন তারেক রহমান © সংগৃহীত

দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ নির্বাচনী প্রচারণায় বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের ২১টি জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক মাঠে (বঙ্গবন্ধু উদ্যান) আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

সকাল থেকেই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো বরিশাল শহর। বাবুগঞ্জ থেকে আসা মহিলা দল নেত্রী নাসিমা বেগম ও কাকলী আক্তার বলেন, ‘প্রিয় নেতাকে দেখতে গতকাল রাতেই শহরে এসেছি। নতুন প্রজন্মের জন্য একটি শান্ত ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আজ মাঠে হাজির হয়েছি।’ পিরোজপুর থেকে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম জানান, নেতার আগমনের খবরে উত্তেজনায় ঘরে থাকতে না পেরে ভোরেই লঞ্চে করে শহরে পৌঁছেছেন।

সমাবেশস্থলে বিশাল মঞ্চ তৈরির পাশাপাশি নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। পুরো শহর সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন আর বর্ণিল তোরণে। সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।

আরও পড়ুন: অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবন কর্মকর্তা আটক, যা বললেন জামায়াত আমির

আজকের এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশাল পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় বেলস পার্কে জনসভা শেষে ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়নের ধারা শুরু হয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে তা পূর্ণতা পাবে। এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী।’

সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬