কুয়েট ভিসি ‘অবাঞ্ছিত’, বাসভবন ‘ঘেরাও’ করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ PM
কুয়েট উপাচার্য ও ছাত্রদলের লোগো

কুয়েট উপাচার্য ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার বাসভবন ঘেরাও করার অভিযোগ উঠেছে। উপাচার্য বলছেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ নতুন করে উপাচার্যের আসনে বসতে তার পেছনে শিক্ষার্থীদের একটি অংশকে লেলিয়ে দিয়েছেন, যাতে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় ছাত্রদল নেতা ও বহিষ্কৃত কুয়েট শিক্ষার্থী সাফওয়ান আহমেদ ইফাজ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ইফাজের নেতৃত্বে কুয়েট উপাচার্যের বাসভবনে যান একদল শিক্ষার্থী। এ সময় তারা উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। আতঙ্কিত উপাচার্য পুলিশ ডাকলে তারা সরে যায়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও মূল ফটকে ভিসি অবাঞ্ছিত করে ব্যানার টানিয়ে দেন।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইফাজ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস প্রার্থী ও ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের ঘনিষ্ঠ।

ঘটনার বিবরণ দিয়ে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কুয়েটে একটা অস্থিরতার পর সরকার আমাকে এখানে পাঠায় গত বছরের জুলাইয়ে। আমি কোন দরখাস্ত করে এখানে আসিনি। আমি আসার পরে গত ছয় মাসে মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেছিল। কিন্তু তখন যেই ভিসিকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ভিসি আমার বিরুদ্ধে নানা রকম প্রোপাগান্ডা করছিলেন। এখন তিনি আমাকে সরিয়ে দিয়ে নিজে ভিসি হতে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছেন। এরা সবাই বিএনপির লোক। তারা বিএনপির পক্ষ থেকে ভিসি হয়েছিল, আর এখন বিএনপি ক্ষমতায় আসছে; এখন তারা আমাকে নামিয়ে দিবে। ছাত্রদলের নেতা ইফাজ নিয়ে আসছে সবাইকে।

তিনি বলেন, তারা ভিসির বাসভবনে এসেছিল। পরে আমি পুলিশ ডেকেছি, পুলিশ তাদের সরিয়ে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মাইকে। একই সাথে একটা ব্যানার টানিয়ে দিয়ে গেছে। তারা আমাকে এখানে চাকরি করতে দিবে না। এটা এখন ছাত্রদলের দখলে যাবে। নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি বলেন, নিরাপদ বোধ করবে কেমন করে? রাতের বেলা বাসায় এসে ঢুকবে, ঢুকতে চাইবে। নিরাপত্তা সমস্যা ফিল করছি।

1028

নিজ ইচ্ছায় কুয়েটে আসেননি উল্লেখ করে উপাচার্য বলেন, রাষ্ট্রপতি চার বছরের জন্য আমাকে নিয়োগ দিয়েছেন। এটা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেন, এটাই নিয়ম। আমি তো এখানে দরখাস্ত করে আসিনি। কুয়েট ছয় মাস বন্ধ ছিল। উপদেষ্টা সাহেব রিকোয়েস্ট করে আমাকে পাঠিয়েছেন। আমার ৭২ বছর বয়স, রিটায়ার করে বহুত আগে চলে গেছি। কোথাও আসার কথা ছিল না আমার, রিকোয়েস্ট করে আনা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভিসি স্যার এই ক্যাম্পাসে আসার পর থেকে বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করছেন। আওয়ামী লীগের চিহ্নিত যারা ছিল, বিভিন্নভাবে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করছেন। আমরা বিষয়টা নিয়ে আজকে শিক্ষার্থীরা গেছিলাম উনার সাথে দেখা করতে। উনি আমাদের সাথে দেখাও করেন নাই। কোন রেসপন্সও করেন নাই। বরং উনার পিএসকে দিয়ে বলছেন যে দেখা করতে পারব না, অসুস্থ। আমরা তো ভিসির সাথে দেখা করতে যাইতেই পারি। উনি একটা ভালো-মন্দ বলতে পারে। কিন্তু উনি ওপর থেকে লুকিয়ে পর্দা সরিয়ে দেখছে কারা আসছে। উনি পুলিশ পাঠাচ্ছে, লোকজনরে জানাচ্ছে। আমরা স্টুডেন্ট, আমাদেরকে দুইজন এসে বললেই হয় যে বাবারা আজকে সময় নেই, কালকে এসো। এসব কারণে আমরা উনাকে অবাঞ্চিত ঘোষণা করেছি। ওখানে কোন বিশৃঙ্খলা করতে যায়নি।

সাবেক উপাচার্য এসব বিষয়ের সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমাদের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ বিষয়। এটা আমাদের ডিসিশন। এটা কোন স্যারের প্রেসক্রাইব করা কিছু না।

জানতে চাইলে খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হোসাইন মাসুম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওখানে হট্টগোল বা এরকম কিছু হয়নি। ভিসি স্যার আমাদের ডেকেছিলেন, তিনি কিছুটা ভয় পাচ্ছিলেন। আমরা ছাত্রদের সরিয়ে দিয়েছি।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9