বিএনপি নেতাকে ফেসবুকে নিহত বলে প্রচার—ওসি বললেন, মারা যায়নি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ AM
বিএনপি নেতা নিহত বলে প্রচার

বিএনপি নেতা নিহত বলে প্রচার © টিডিসি সম্পাদিত

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এমন খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা যায় বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের।

তবে এ ঘটনায় কোনও ধরনের নিহতের ঘটনা ঘটেনি বলে এদিন মধ্যরাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

হাতিয়ায় হামলার ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না এমন প্রশ্নে ওসি বলেন, ‘না, নিহতের কোনও খবর পাইনি আমরা। মারামারি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, তবে মারা গেছে এমন কোনও খবর পাইনি আমরা।’

এদিকে এ ঘটনায় একটি ভুয়া ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেটায় দেখা যায়, ওই ব্যক্তি হাসি মুখে বসে আছে। তবে ছবিটি গুগল এইআই দিয়ে তৈরি বলে নিশ্চিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

এর আগে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচনী বিরোধের জেরে জসিম উদ্দিন (৪৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে। আহত জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মো. ইসলামের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

ঘটনার পর উপজেলা বিএনপি এক বিজ্ঞপ্তিতে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও আবদুল হান্নান মাসউদের অনুসারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এ ঘটনায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। আহত ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9