এনসিপি প্রার্থীর ভাইয়ের ওপর হামলা, বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে মামলা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ AM
বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে মামলা © সংগৃহীত

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও এর ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আতিক মুজাহিদ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

এতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে আতিক মুজাহিদের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত স্টিকার ও ছবি সংবলিত একটি গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়িতে থাকা আশিকুর রহমানসহ আরও পাঁচজন নেতাকর্মীকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ করা হয়েছে, ছাত্রদল সভাপতি আমিমুলের নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলায় অংশ নেন।

ড. আতিক মুজাহিদের দাবি, তাকে লক্ষ্য করেই হামলার উদ্দেশ্যে আসা হয়েছিল। তবে ঘটনাস্থলে তাকে না পেয়ে তার ছোট ভাই ও সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার প্রতিবাদে আতিক মুজাহিদ জেলা প্রশাসকের বাসভবনের সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানায় আমিমুল ইহসানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

ড. আতিক মুজাহিদ বলেন, “তারা ভোটের মাঠে হারবে—এই খবর আগেই পেয়ে গেছে। এ কারণে এখন ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে চায়। কিন্তু কুড়িগ্রামের মানুষ ভয় পায় না।”

বর্তমানে আহত আশিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অন্য আহতদের কুড়িগ্রামেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬