নির্বাচনে বিজয় ও খালেদা জিয়ার জন্য ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ AM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় অর্জন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। 

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের অভূতপূর্ব সমর্থনে গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে যে ঐতিহাসিক রায় প্রতিফলিত হচ্ছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হবে এই বিশেষ মোনাজাতে।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬