ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ PM
ওমেরা ফুয়েলস লিমিটেড

ওমেরা ফুয়েলস লিমিটেড © টিডিসি সম্পাদিত

ওমেরা ফুয়েলস লিমিটেডে টার্মিনাল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

এ পদে নির্বাচিত প্রার্থী ফুয়েল স্টোরেজ টার্মিনালের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। পণ্য গ্রহণ, স্থানান্তর ও সরবরাহ, রক্ষণাবেক্ষণ সমন্বয়, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক নীতিমালা বাস্তবায়ন, জনবল ও ঠিকাদার ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ওমেরা ফুয়েলস লিমিটেড (ও এফ এল) 

পদের নাম: টার্মিনাল ম্যানেজার

পদসংখ্যা:

কর্মস্থল: চট্টগ্রাম

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষ। অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফুয়েল টার্মিনাল অপারেশন, এইচএসই, ফায়ার সেফটি, আইএসও ম্যানেজমেন্ট সিস্টেম বা প্রসেস সেফটি বিষয়ে পেশাগত সার্টিফিকেশন/প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফুয়েল টার্মিনাল, পেট্রোলিয়াম স্টোরেজ সুবিধা, ফুয়েল ডিপো, রিফাইনারি, কেমিক্যাল টার্মিনাল বা সংশ্লিষ্ট শিল্পে ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টার্মিনাল অপারেশন, রক্ষণাবেক্ষণ সমন্বয়, জনবল ও ঠিকাদার ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি/নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং বন্দর/জেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ

দক্ষতা: শক্তিশালী নেতৃত্ব ও টিম ব্যবস্থাপনার সক্ষমতা থাকতে হবে। পেট্রোলিয়াম/ফুয়েল টার্মিনাল পরিচালনা ও নিরাপত্তা বিষয়ে ভালো জ্ঞান, পাম্প, পাইপলাইন, ট্যাংক গজিং, ফায়ার প্রোটেকশন সিস্টেম ও টার্মিনাল সরঞ্জাম সম্পর্কে ধারণা এবং নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ  ও নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণে দৃঢ় প্রতিশ্রুতি থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

আবেদনের নিয়ম: প্রতিষ্ঠানের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে দেখুন। 

ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় শিক্ষকদের উৎসাহ দিতে গোবিপ্রবিতে বেস্ট রিসার্চার অ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9