ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে লেকচারার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লেকচারার পদে ৩ জনকে পূর্ণকালীন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে শিক্ষকতা করবেন। রোবোটিকস, এমবেডেড সিস্টেমস, ইন্টারনেট অব থিংস, এমবেডেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও অটোনোমাস সিস্টেমসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)

পদের নাম: লেকচারার (সি এস ই- ই ই ই ব্যাকগ্রাউন্ড)

পদসংখ্যা: ৩টি

কর্মস্থল: ইউনাইটেড সিটি, মাদানী অ্যাভিনিউ, বাড্ডা, ঢাকা-১২১২

বেতন ও সুযোগ-সুবিধা: যোগ্য ও উপযুক্ত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ব্যাচেলর/মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ৪.০০ স্কেলে সিজিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকলেও প্রার্থীকে বিবেচনা করা হবে না।

রোবোটিকস, এমবেডেড সিস্টেমস, ইন্টারনেট অব থিংস, এমবেডেড এআই এবং অটোনোমাস সিস্টেমসের এক বা একাধিক ক্ষেত্রে শক্তিশালী তাত্ত্বিক জ্ঞান ও হাতে-কলমে অভিজ্ঞতা থাকতে হবে। বৈদ্যুতিক সার্কিট, ইলেকট্রনিকস, মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার, সেন্সর, রোবোটিক প্ল্যাটফর্ম, এআই ফ্রেমওয়ার্ক ও এমবেডেড সিস্টেম ডেভেলপমেন্টে ভালো শিক্ষাদান দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।

আরও দেখূন: নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি

রোবোটিকস, এআই/এমএল বা এমবেডেড সিস্টেমস বিষয়ে গবেষণাপত্র, শিল্পখাতে অভিজ্ঞতা বা প্রকল্পের পোর্টফোলিও থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

চাকরির ধরন: ফুলটাইম

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। হার্ডকপি আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬।

শুধু বাছাই করা প্রার্থীদের প্রেজেন্টেশন সেশন ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন হলে বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তনের অধিকার ইউআইইউ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

অনলাইনে আবেদন করতে এখানে দেখুন

বিস্তারিত জানতে এখানে দেখুন
 

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9