৬ পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে © সংগৃহীত
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬ পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছেচলবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ;
১. পদের নাম: অধ্যাপক;
বিভাগ/বিষয়/দপ্তর: ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, পিডিয়াট্রিক, রেসপিরেটরি মেডিসিন, নিউরো মেডিসিন, ইএনটি, ইউরোলজী, নিউরো সার্জারী, অনকোলজী, কার্ডিওলজী, রেডিওলজী অ্যান্ড ইমেজিং এবং আইসিইউ বিভাগ;
২. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিভাগ/বিষয়/দপ্তর: ফিজিওলজী, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, পিডিয়াট্রিক, মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, নিউরো মেডিসিন, ইএনটি, অর্থোপেডিক্স, অনকোলজী, কার্ডিওলজী, রেডিওলজী অ্যান্ড ইমেজিং, আইসিইউ ও অ্যানেসথেসিও বিভাগ;
আরও পড়ুন: মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
৩. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিভাগ/বিষয়/দপ্তর: (এবিবিএস) অ্যানাটমী, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজী, প্যাথলজী, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজী, নিউরো মেডিসিন, নিউরো সার্জারী, অনকোলজী ও রেডিওলজী অ্যান্ড ইমেজিং (বিডিএস) ডেন্টাল এনাটমি, সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস, পেরিওডন্টোলজী অ্যান্ড ওরাল প্যাথলজী, কনজার্ভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড অ্যান্ডোডন্টিক্স প্রস্থডন্টিক্স, অর্থোডন্টিক্স, ডেন্টাল পাবলিক হেলথ, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ও ডেন্টাল ফার্মাকোলজী বিভাগ;
৪. পদের নাম: রেজিস্ট্রার;
বিভাগ/বিষয়/দপ্তর: (এমবিবিএস) সার্জারী, অবস অ্যান্ড গাইনী, পেডিয়াট্রিক, মেডিসিন, চক্ষু এবং কার্ডিওলজী বিভাগ (বিডিএস) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ।
৫. পদের নাম: কিউরেটর;
বিভাগ/বিষয়/দপ্তর: প্যাথলজী বিভাগ;
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
৬. পদের নাম: প্রভাষক;
বিভাগ/বিষয়/দপ্তর: (এমবিবিএস)অ্যনাটমী, ফিজিওলজী, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজী, ফরেনসিক মেডিসিন, প্যাথলজী, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজী বিভাগ (বিডিএস) ডেন্টাল অ্যানাটমি, ডেন্টাল ফার্মাকোলজী, পেরিওডেন্টোলজী অ্যান্ড ওরাল প্যাথলজী, ওরাল অ্যান্ড মেক্সিলোফেসিয়াল সার্জারী, কনজার্ভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড অ্যান্ডডন্টিক্স, প্রস্থডন্টিক্স, অর্থডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স এবং পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগ;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'চেয়ারম্যান, কলেজ গভর্নিং বডি, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ১ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: দৈনিক আমার দেশ, ১ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৬