পাইলট নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন শেষ ১১ এপ্রিল

২৭ মার্চ ২০২৬, ১১:৩৭ AM
ক্যাডেট পাইলট নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে

ক্যাডেট পাইলট নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি ‘ক্যাডেট পাইলট’ নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: ক্যাডেট পাইলট;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন শেষ ১১ এপ্রিল

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: আবেদনের সময় বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছর;

আবেদনের যোগ্যতা—

*এসএসসিতে বিজ্ঞান বিভাগসহ ইংরেজি, পদার্থ বিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতে জিপিএ ন্যূনতম ৪-সহ জিপিএ ৫ প্রাপ্ত হতে হবে। ন্যূনতম দুটি বিষয়ে জিপিএ ৫ ও একটিতে জিপিএ ৪ প্রাপ্ত হতে হবে। অথবা;

*‘ও’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ থাকতে হবে;

*এইচএসসিতে বিজ্ঞান বিভাগ ও ইংরেজিতে জিপিএ ৪-সহ ন্যূনতম জিপিএ ৫ প্রাপ্ত হতে হবে এবং পদার্থ বিজ্ঞান ও গণিতে কমপক্ষে একটি বিষয়ে জিপিএ ৫ এবং অন্যটিতে নূন্যতম জিপিএ ৪ থাকতে হবে। অথবা;

*‘এ’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড-বি পেয়েছেন শুধু সেসব শিক্ষার্থী আবেদনের যোগ্য হবেন;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বিমান বাহিনী, আবেদন এইচএসসি পাসেই

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ১৬৮ সেমি বা ৫ ফুট ৬ ইঞ্চি;

উচ্চতা (নারী): ১৬৪ সেমি বা ৫ ফুট ৪ ইঞ্চি;

ওজন: বিএমআই-এর উচ্চতার আনুপাতিক হারে;

দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ এপ্রিল ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ইউএস-বাংলা এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইট

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
  • ১২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১২ মে ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9