ইনচার্জ নিয়োগে আবেদন চলছে আকিজ ভেঞ্চার লিমিটেডে © সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ভেঞ্চার লিমিটেড। প্রতিষ্ঠানটি চিলিং সেন্টার বিভাগে ‘ইনচার্জ’ পদে কর্মী নিয়োগে ৪ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ মার্চ থেকেই শুরু হয়েছে—চলবে ২০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার লিমিটেড;
পদের নাম: ইনচার্জ;
বিভাগ: চিলিং সেন্টার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, করুন আবেদন
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২২ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: চাঁপাইনবাবগঞ্জ, যশোর, খুলনা, পাবনা, রাজশাহী, সাতক্ষীরা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ), খাদ্য প্রযুক্তিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*মানসম্মত দুধ সংগ্রহ ও ন্যায্য মূল্য প্রদান বাস্তবায়ন, দৈনিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ৩০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম