ঈদুল আযহায় প্রাথমিকের ছুটি ১৯ দিন

২১ এপ্রিল ২০২২, ০৯:৫৩ AM
ক্লাসে শিক্ষার্থীরা

ক্লাসে শিক্ষার্থীরা © ফাইল ফটো

ঈদুল আজহার ছুটির সাথে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটির সমন্বয় করা হয়েছে। এর ফলে আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক মনীষ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার মনীষ চাকমা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দেওয়ার সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয় করে নির্ধারণ করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার, কোনটির …
  • ০১ মার্চ ২০২৬
প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা ও বৃত্তি পরীক্ষার …
  • ০১ মার্চ ২০২৬
খামেনির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত…
  • ০১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা, হ…
  • ০১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • ০১ মার্চ ২০২৬
বিপ্লবের পর চার দশক নেতৃত্বে থাকা কে এই আয়াতুল্লাহ খামেনি?
  • ০১ মার্চ ২০২৬