ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী

১১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

জেলা প্রশাসক বা ডিসিদের সন্তানদের নিজ জেলার স্কুলে পড়তে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি স্থাপন ও নকল প্রতিরোধের বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘নকলের ধরন পরিবর্তন হয়েছে। অনেক অভিনব পদ্ধতি নকলে ব্যবহার করা হয়। এখন ডিজিটাল পদ্ধতিতে সব হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, করা হবে নজরদারি। পরীক্ষা কেন্দ্রগুলোও থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়।’

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করে তিনি বলেন, ‘পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, তাই ক্যামেরা বন্ধ ছিল- এমন কথা বলবেন না। এমন কথা বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়।’

বিনা পরীক্ষায় ও বিনা মেধায় কেউ যেন সনদ না পায়, সে বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নিয়ত একদম সৎ। আমরা চাই না বিনা পরীক্ষায় কেউ পাস করুক। বিনা মেধায় কেউ সার্টিফিকেট পাক। যারা লেখাপড়া করবে না, টিকটক করবে, আমি তাদের নিয়ে ভাবছি না। যারা পড়াশোনা করবে, আমাদের চিন্তা তাদের নিয়ে।’

বোর্ডগুলোর মধ্যকার পাসের হার বাড়ানোর অনৈতিক প্রতিযোগিতার সমালোচনা করে ড. মিলন বলেন, ‘বোর্ডে বোর্ডে প্রতিযোগিতা চলে কার বোর্ডে পাসের হার বেশি। সারাদেশে একটি প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া উচিত। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে, যেন শিক্ষার্থীদের জীবন থেকে কোনো সময় নষ্ট না হয়।’

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি জাপানিজ, চাইনিজ, ফ্রেঞ্চসহ বিভিন্ন ভাষা শেখাতে পারি, তাহলে জনসম্পদকে মানবসম্পদে রূপান্তরের সময় হবে।’ উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘এবার যদি কোনো স্কুলে কেউ পাস না করে, জিরো পায়, তাহলে এবার কিছু বলবো না; তবে এমন কথা বলবো যা আপনাদের গাত্রদাহ হবে। প্রস্তুত হন, তৈরি হন, যাতে ভালো রেজাল্ট করা যায়।’

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081