শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে পারছি না

১১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষাখাতে প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দ দিতে প্রস্তুত থাকলেও সেই অর্থ সঠিকভাবে গ্রহণ ও ব্যবহার করতে পরিকল্পনা জরুরি। এজন্য নতুন প্রকল্প গ্রহণ, সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের চাহিদা ও মতামত জানার মাধ্যমে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই। সরকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে, তবে সামনে পরীক্ষার কথা মাথায় রেখে সবাইকে মনোযোগী হতে হবে। তিনি সতর্ক করে বলেন, শিক্ষার্থীরা ব্যর্থ হলে তার দায় শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরও বর্তাবে।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলীসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬