ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস চালুর ঘোষণা

১১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ PM
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ © ফাইল ছবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে তিনদিন অফলাইন ও তিনদিন অনলাইন ক্লাস চালু ঘোষণা দিয়েছে। তবে শুধু কলেজ শাখার জন্য এটি প্রযোজ্য বলে জানিয়ে কলেজ কর্তৃপক্ষ।

আজ শনিবার (১১ এপ্রিল) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। 

রাজধানীতে বেইলি রোডে প্রতিষ্ঠানটির প্রধান শাখা অবস্থিত। এছাড়া ধানমন্ডি, আজিমপুর ও বসুন্ধরায় তিনটি শাখা রয়েছে।

নোটিশে বলা হয়, কলেজ শাখার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল রবিবার (১২ এপ্রিল) থেকে তিনদিন অফলাইন (শনিবার, সোমবার ও বুধবার) ও তিন দিন অনলাইন (রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হবে। অনলাইন ক্লাসের রুটিন এবং ক্লাসে যুক্ত হওয়ার লিংক স্ব স্ব শ্রেণি শিক্ষকের মাধ্যমে ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে নোটিশে বলা হয়।

বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে (ব্লেনডেড) ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করা হবে।

তখন তিনি জানিয়েছিলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এরমধ্যে তিনদিন সশরীরে এবং তিনদিন অনলাইনে পাঠদান করা হবে। সশরীরে ক্লাস হবে শনিবার, সোমবার ও বুধবার; আর রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9