প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা কবে—জানাল অধিদপ্তর

২৫ এপ্রিল ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও প্রাথমিকের লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও প্রাথমিকের লোগো © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মে মাসে এ ধাপের মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরুর তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে৷ শিগগিরই বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করা হতে পারে। সেভাবেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয়েছিল ২৪ জুন, আবেদনের শেষ সময় ৮ জুলাই। আবেদন করেছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ৩ বিভাগের ২২ জেলায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে …
  • ২৬ মার্চ ২০২৬
লোগো পরিবর্তন করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ২৬ মার্চ ২০২৬
বিনামূল্যে ৬০০ পাঞ্জাবি দেবে নবীন ফ্যাশন
  • ২৬ মার্চ ২০২৬
সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইরানকে সাড়া দেওয়ার আহ্বান জানালেন ট্…
  • ২৬ মার্চ ২০২৬
পদ্মায় বাস ডুবি: পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্…
  • ২৬ মার্চ ২০২৬
‘আমার গায়ের ওপর আরো কয়েকজন ছিল, অনেক চেষ্টা করেও সরাতে পারছ…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence