আইসিইউতে টানা ২৮ দিন, চলেই গেলেন সুমাইয়া

২৫ মার্চ ২০২৬, ০১:৩৪ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০১:৩৫ PM
ফরিদপুর সারদা সরকারি সুন্দরী কলেজ

ফরিদপুর সারদা সরকারি সুন্দরী কলেজ © সংগৃহীত

ফরিদপুরে বিষপানে অসুস্থ এক তরুণী ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বুধবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সুমাইয়া আক্তার (২২) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টোটরকান্দী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় মিঠু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সুমাইয়া আক্তার বিষপান করেন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সুমাইয়া আক্তার ফরিদপুর সারদা সরকারি সুন্দরী কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন।তবে কী কারণে তিনি বিষপান করেছিলেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই নিরস্ত্র আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

এ ঘটনায় কোতোয়ালি থানা কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬