স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

২৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ PM
জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাফুফে সাবেক ফুটবলারদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন একমাত্র কন্যা জায়মা রহমানও।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল চারটায় প্রধানমন্ত্রী জাতীয় স্টেডিয়ামের মাঠে প্রবেশ করেন। প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি সাবেক ফুটবলারদের সমন্বয়ে গঠিত লাল-সবুজ দলের সবার সঙ্গে হ্যান্ডশেক করেন।

বিশেষ করে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ও সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের সঙ্গে তিনি কিছুক্ষণ বেশি সময় নিয়ে সৌজন্য সাক্ষাত করেন।

ফুটবলার এবং রেফারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। পূর্ব গ্যালারিতে উপস্থিত প্রায় এক হাজার দর্শক হাত নেড়ে অভিবাদন জানান

তারেক রহমান যখন স্টেডিয়াম প্রদক্ষিণ করছিলেন তখন তার মেয়ে জাইমা ডাগ আউটের চেয়ারে বসে ছিলেন। এরপর প্রধানমন্ত্রী আসলে জাতীয় সঙ্গীত বাজে। সবুজ-লাল দুই দল ভাগ হলে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধানমন্ত্রীকে ফটোসেশনের অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর ফটোসেশনের পর প্রীতি ম্যাচ শুরু হয়। প্রধানমন্ত্রী ডাগ আউটে বসে খেলা দেখতে থাকেন। 

তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬