পদ্মায় বাসডুবি: ফাইজা মাহনুরও চলে গেলেন

২৬ মার্চ ২০২৬, ০৫:১৭ PM
বাবা মায়ের সঙ্গে নিহত ফাইজা মাহনুর

বাবা মায়ের সঙ্গে নিহত ফাইজা মাহনুর © টিডিসি সম্পাদিত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানোদের তালিকায় যুক্ত হওয়া আরও এক কোমলমতির নাম পাওয়া গেল। নিহত ওই শিশুর নাম ফাইজা মাহনুর; মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সে। বৃহস্পতিবার (২৬ মার্চ) শিক্ষাপ্রতিষ্ঠানটির ফেসবুক গ্রেুপে শেয়ার করার এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক জ্যোতির্ময় নীহারিকা। 

তিনি জানান, ষষ্ঠ শ্রেণির নীহারিকা শাখার মেধাবী শিক্ষার্থী ফাইজা মাহনুর পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহত হয়েছে এবং ইতোমধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষে তিনি আরও  লিখেন, ‘গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ এর ষষ্ঠ শ্রেণির নীহারিকা শাখার মেধাবী শিক্ষার্থী ফাইজা মাহনুর পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস দুর্ঘটনায় নিহত হয়েছে। ইতোমধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইন্না-লিল্লাহ ওয়ালিল্লাহিল রাজিউন।’

 শোক প্রকাশ করে বার্তায় উল্লেখ, ‘আমরা তার এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তায়ালার নিকট আমরা তার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করছি।’

প্রসঙ্গত, গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী-রাজবাড়ী রুটে চলাচলকারী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬