বিটাকে ৩ মাস মেয়াদী কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি, থাকছে প্রশিক্ষণ ভাতাও

২৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ AM
  বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র © সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের অধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের SICIP প্রকল্পের আওতায় বিটাক, ঢাকা কেন্দ্রে ৩ মাস (৩০০ ঘণ্টা) মেয়াদী বিভিন্ন আধুনিক ও স্মার্ট প্রযুক্তিনির্ভর এডভ্যান্সড ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণের মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লব (4IR) সম্পর্কিত দক্ষ জনশক্তি গড়ে তোলাই মূল লক্ষ্য। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক সফল প্রশিক্ষণার্থীকে উপস্থিতি সাপেক্ষে প্রতিদিন ৪০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।

প্রশিক্ষণ শেষে বৃত্তির ৮০ শতাংশ সনদপত্র দেওয়ার সময় এবং বাকি ২০ শতাংশ চাকরিতে প্রবেশের পর প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে দেওয়া হবে। এই প্রশিক্ষণে মোট ৬৪টি ব্যাচে অংশগ্রহণের সুযোগ থাকছে।

প্রশিক্ষণের ট্রেডগুলো হলো— নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন অ্যান্ড ট্রাবলশুটিং, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন, অ্যাডভান্স সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন অ্যান্ড প্র্যাকটিস, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, থ্রিডি প্রিন্টিং টেকনোলজি এবং ক্যাড-ক্যাম (মেকানিক্যাল)।

আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়া ইন্ডাস্ট্রিতে ন্যূনতম তিন বছরের ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতাসহ এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৪৫ বছর।

ভর্তির জন্য সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও পারিবারিক আয়ের সনদপত্র জমা দিতে হবে।

ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বিটাক, ঢাকার Advanced Training and Innovation Complex (ATIC), অফিস কক্ষ-৯ম তলা থেকে। এছাড়া www.bitac.gov.bd ওয়েবসাইটের প্রশিক্ষণ সেবা বক্স এবং SICIP-BITAC ফেসবুক পেইজ থেকেও ফরম পাওয়া যাবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬। নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রশিক্ষণ শুরুর আগে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত (রবিবার থেকে বৃহস্পতিবার) পরিচালিত হবে।

এছাড়া নারী, প্রতিবন্ধী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। SEIP বা SICIP প্রকল্পের আওতায় পূর্বে প্রশিক্ষণ গ্রহণকারী কোনো প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না।

ট্যাগ: বিটাক
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬