বিটাকে ৩৪০ জন প্রশিক্ষণ নিয়ে চাকরি পেলেন ২৮২

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ PM
বিটাকে ৩৪০ জন প্রশিক্ষণ নিয়ে চাকরি পেলেন ২৮২

বিটাকে ৩৪০ জন প্রশিক্ষণ নিয়ে চাকরি পেলেন ২৮২ © সংগৃহীত

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) প্রশিক্ষণ নিয়ে ৩৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৮২ জন চাকরি পেয়েছেন। তাদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিটাক। এদিন বিটাকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র দেয়া হয়।

‘হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণে নারীদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন’ প্রকল্পের আওতায় ১৭তম ব্যাচের ঢাকা কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান।

বিটাক মহাপরিচালক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান, এনডিসি, এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, বিটাকের প্রকল্প পরিচালক ইকবাল হোসেন পাটোয়ারী এবং বিটাক, ঢাকা কেন্দ্রের অতিরিক্ত পরিচালক ড. মাঝহারুল হাবীব।

শিল্প সচিব বলেন, উন্নত দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিটাকের এ প্রকল্পের মাধ্যমে নারী-পুরুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9