বিনামূল্যে ৬০০ পাঞ্জাবি দেবে নবীন ফ্যাশন

২৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ PM
বিনামূল্যে ৬০০ পাঞ্জাবি দেবে নবীন ফ্যাশন

বিনামূল্যে ৬০০ পাঞ্জাবি দেবে নবীন ফ্যাশন © সংগৃহীত

বিনামূল্যে ৬০০ পাঞ্জাবি দেওয়ার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন। ঈদ শুভেচ্ছা হিসেবে আরব আমিরাতের দুবাইতে থাকা বাংলাদেশীদের উপহার হিসেবে এই পাঞ্জাবি দেওয়া হবে বলে জানিয়েছে তারা। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ)  প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আরব আমিরাতের দুবাইতে থাকা প্রিয় বাংলাদেশী ভাইদের ঈদ শুভেচ্ছা জানাতে নবীন ফ্যাশনের দুবাই ওয়্যারহাউস থেকে ৬০০ পিস পাঞ্জাবি উপহার দেয়া হবে, ইনশাআল্লাহ। উপহার পেতে, নাম, দুবাইয়ের ঠিকানা, দুবাইয়ের মোবাইল ফোন নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হয়েছে। এছাড়া শুধুমাত্র দুবাই শহর থেকে কোন প্রকার অর্থ পরিশোধ না করে ডেলিভারি চার্জ দিয়ে উপহারটি গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে তারা।

বাংলাদেশ ছাড়াও ১১টি দেশে নবীন পাঞ্জাবী পাওয়া যাচ্ছে জানিয়ে পোস্টে বলা হয়, যে সকল দেশে নবীন পণ্য রয়েছে সেই সকল দেশে বাংলাদেশী ভাইদের উপহারস্বরূপ কিছু সংখ্যক নবীন পাঞ্জাবি সৌজন্যমূলক দেয়া হতে পারে। 

এছাড়া প্রবাসী বাংলাদেশী কাছে তারা অনুরোধ করেছে উপহার গ্রহণ করে নবীন ফ্যাশন ফেসবুক পেইজে পন্য সম্পর্কে মূল্যবান মতামত উপস্থাপন করার জন্য।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬