প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনে হচ্ছে নীতিমালা

১৭ জুন ২০২১, ১২:৪২ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের জটিলতা দূর করতে নীতিমালা তৈরি উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে করে নাম পরিবর্তনের যে জটিলতা ছিল তা দূর হবে বলে মেনে করছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে থেকে জানা গেছে, সারাদেশে পুরাতন ও জাতীয়করণ হওয়া ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কিছু বিদ্যালয়ের নাম অস্বস্তিকর হওয়ায় নানা ধরনের জটিলতা তৈরি হয়। আবার অনেক বিদ্যালয়ের নাম উচ্চারণ করায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এ পর্যন্ত ১০-১২টির মতো এ ধরনের বিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ায় সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে যায়। আইবাস সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের বেতন পরিশোধ করায় বিদ্যালয়ের নাম পরিবর্তন হলে এ জটিলতা সৃষ্টি হচ্ছে। এজন্য নাম পরিবর্তন সংক্রান্ত একটি নীতিমালা তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিদ্যালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করা হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) রতন চন্দ্র পণ্ডিত বলেন, এ নীতিমালা অনুসরণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে। বিষয়টি চূড়ান্ত করতে বুধবার (১৬ জুন) মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডিজিকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নীতিমালার একটি খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে দেবে। এরপর সেটি যাচাই-বাছাই করে চূড়ান্ত করে তা কার্যকর করা হবে।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: …
  • ০৪ এপ্রিল ২০২৬
একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬