প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে, যা বলছে অধিদপ্তর

১০ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ PM
প্রাথমিক অধিদপ্তর

প্রাথমিক অধিদপ্তর © টিডিসি ফটো

বহুল প্রতীক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল ৯ জানুয়ারি। এখন অপেক্ষা ফলের। তথ্যমতে, এ বছর পরীক্ষাটিতে অংশ নিয়েছেন ১০ লাখের বেশি চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিবেচনায় এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবেই বিবেচিত হচ্ছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্রিলির ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আজ অধিদপ্তরে ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাধারণত পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে প্রকাশ করি। আজ বিকেল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ করা হবে। তবে যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে; তাই কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা।’

এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতা বিবেচনায় এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে দেওয়ার …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হাসপাতালের এক কিমির মধ্যে স্থাপন করা যাবে না ক্লিনিক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ শুরু ১ অক্টোবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের পরিকল্পনা সরকার ও ইউজিসির, চ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে ফাইনালেই চোখ বাংলাদেশের
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬