সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস হয়নি: অধিদপ্তর

১২ জানুয়ারি ২০২৬, ১০:১১ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১০:২০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লোগো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লোগো © টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা  ২০২৫-এর লিখিত পরীক্ষা ও পার্বত্য জেলা ব্যতীত ৬১ জেলায় ১৪০৮টি কেন্দ্রে গত ০৯ জানুয়ারি (শুক্রবার) বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একযোগে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নফাঁসসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

লিখিত পরীক্ষা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় সারাদেশে প্রশ্নফাঁসসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু কিছু কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অপচেষ্টাকারীদের সনাক্ত করে বহিষ্কারসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় গত ২ জানুয়ারি (শুক্রবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি (শুক্রবার) গ্রহণ করা হয়েছে। এর আগে থেকে প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950