নির্বাচনে সন্তোষ সিইসির, বললেন— কেউ চাইলেই পদত্যাগ করবো না

০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪২ PM
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা © ফাইল ফটো

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। অলরেডি ফলাফল আসা শুরু করেছে। তাই কেউ চাইলেই আমি পদত্যাগ করবো না।’

আজ শনিবার সন্ধ্যায় নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিইসির পদত্যাগ দাবি করে। এছাড়া আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির পক্ষ থেকেও নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সব কেন্দ্র থেকে ‍বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে- এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো এজেন্ট এসে অভিযোগ করেনি।’

তিনি আরও বলেন, ‘ইভিএম সম্পর্কে অধিকাংশ ভোটাররাই সন্তুষ্টি প্রকাশ করেছে। ইভিএমে ভোটগ্রহণে কারচুপির সুযোগ নাই। ফলাফল কাগজে বা হাতে লিখারও সুযোগ নাই। যারাই ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিয়ে এসেছে। ভোট দিতে না পারার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬