সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

২২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ PM
বক্তব্য রাখছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

বক্তব্য রাখছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য গাড়ি সুবিধা চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, স্থানীয় সরকার প্রতিনিধি ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন তিনি। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এই ব্যাখ্যা দেন।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল এবং বিরোধীদল একটা কমিটমেন্ট দিয়েছে,  বহুদিনের প্রচলিত যে ট্যাক্স-ফ্রি গাড়ি এবং প্লট আমরা নিব না— এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল এই বিষয়টিকে সমর্থনপূর্বক আমি এই সংসদে একটি বক্তব্য প্রদান করি। আজকে বিভিন্ন মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

তিনি বলেন, আমি আমার জায়গা থেকে যে ট্যাক্স-ফ্রি গাড়ি এবং প্লট আমরা নিব না— এই সিদ্ধান্তকে সমর্থনপূর্বক আমি জানিয়েছি, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও, এসি ল্যান্ডসহ অন্যান্য অফিসার সরকারি কার্য পরিচালনার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, আমাদের যারা সংসদ সদস্য আছে তাদেরকে ঠিক একই প্রক্রিয়ায় একটি গাড়ি ব্যবহার করতে দেওয়া যায় কিনা— সেটি আমি সংসদে জানিয়েছিলাম। অন্যান্য যে সরকারি সুবিধা আছে, সেটির মত করে সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যতদিন পর্যন্ত এমপি থাকবেন, ঠিক ততদিন ব্যবহার করবেন। এমপি শেষ, তারপর আবার গাড়িটি সরকার ফিরিয়ে নিবে।

সেটির জন্য সরকারকে অতিরিক্ত খরচ বহন করতে হবে না জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদ সদস্যদের কিন্তু ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেইনটেন্যান্সের জন্য দেওয়া হয়। এখন এই গাড়ি মেইনটেন্যান্সের জন্য ৭০ হাজার টাকা করে দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। এখন আমার যে বক্তব্যটা, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স-ফ্রি গাড়ি চাইনি। ট্যাক্স-ফ্রি গাড়ির যে বিষয়টি রয়েছে, সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নিবে না। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি একটি অনন্য নজির স্থাপন করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬