নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী ঘটেছিল, যা বললেন মনজুর আলম

১৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ AM
সাবেক মেয়র মনজুর আলমের বাসার সামনে হাসনাত আব্দুল্লাহ

সাবেক মেয়র মনজুর আলমের বাসার সামনে হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মনজুর আলমের বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে নানা প্রশ্ন করছেন। খবর বিবিসি বাংলার।

ভিডিওতে তাদের কাউকে কাউকে বলতে শোনা যায়, সাবেক মেয়র মনজুর আলম ‘আওয়ামী লীগের দোসর’; পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ কেন তার বাসায় এসেছেন, সেটিও জানতে চান তারা।

ঘটনার বিষয়ে জানতে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে এ বিষয়ে সাবেক মেয়র মনজুর আলম। তিনি জানান, চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর একটি প্রোগ্রাম ছিল এবং তিনি শহরে এসে দুপুরে তাকে ফোন দেন। ‘তিনি বলেছিলেন আমার বাসায় আসবেন। আমি তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানাই,’ বলেন মনজুর আলম।

তিনি আরও জানান, বিকাল ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় আসেন এবং সেখানে দুপুরের খাবার গ্রহণ করেন।

মনজুর আলম বলেন, ‘এর কিছুক্ষণ পরে লোকাল কিছু ছেলে বাইরে জড়ো হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সাড়ে ৫টা থেকে ৬টার দিকে চলে যান।’

জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে অনেককে মনজুর আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিতে শোনা যায়। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার নামে তো কোনো মামলাও নাই। আমি আওয়ামী লীগও করি না। আমি আওয়ামী লীগের দোসর কোথা থেকে হলাম?”

তিনি আরও বলেন, ‘আমি তো বিএনপির মেয়র ছিলাম। আমি কি আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম নাকি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না।’

ঘটনাস্থলে জড়ো হওয়া ব্যক্তিদের বিষয়ে তিনি দাবি করেন, “এখানে যারা এসেছিল সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের সবার বাসা আশপাশের এলাকাতেই।”

মনজুর আলম জানান, ২০১৫ সালের নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন।

তিনি কি ভবিষ্যতে এনসিপির হয়ে মেয়র নির্বাচনে অংশ নিতে চান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষ এটা নিয়ে কানাঘুষা করতেছেন। আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করব।”

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তার কোনো আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, নেশাগ্রস্ত যুব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9