বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্লাহ

০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়ে গেছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপন আবেদনের প্রেক্ষিতে আপত্তি জানিয়ে নিজের বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে।

হাসনাত বলেন, ‘বিগত সময়ে মানবাধিকার কমিশনকে বিরোধী দল ও মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গুম-খুনের বৈধতা দেওয়া এবং ভিকটিম ব্লেমিংয়ের জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই মানবাধিকার কমিশনকে যদি আবারও কোনো মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় এবং তাদের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের কার্যক্রমগুলো নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তবে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আমরা যদি এই বিলের সঠিক বাস্তবায়ন চাই, তবে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই স্বায়ত্তশাসিত (অটোনোমাস) প্রতিষ্ঠান করতে হবে। অন্যথায় নিরপেক্ষ কোনো অনুসন্ধান পাওয়া সম্ভব হবে না।’ 

যুক্তরাষ্ট্রে ৮ লাখ শিক্ষার্থীর পরিচয় চুরি করে হাতিয়ে নিল ৩…
  • ৩০ অক্টোবর ২০২৬
তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ট্রান্সজেন্ডার বলেছি: …
  • ৩০ অক্টোবর ২০২৬
পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নি য়োগ পরীক্ষার তারিখ …
  • ৩০ অক্টোবর ২০২৬
সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধ…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, সিজিপিএ ২.৫০ থাকলেই করা যা…
  • ৩০ অক্টোবর ২০২৬
গভীর রাতে ধানক্ষেতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা আটক
  • ৩০ অক্টোবর ২০২৬