বিসিবিতে এডহক কমিটি গঠনে ক্ষোভ জামায়াতে ইসলামীর

০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ PM
বিসিবি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বিসিবি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে এডহক কমিটি গঠনের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে এডহক কমিটি গঠন ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এটা গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধ এবং আইনের শাসনের পরিপন্থী। একটি সংসদীয় গণতান্ত্রিক দেশে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে প্রশাসনিক বা দলীয় প্রভাব খাটিয়ে দলীয় লোকদের দ্বারা এডহক কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করে। ক্রীড়া সংস্থাগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে হবে।

বিবৃতিতে ক্রীড়া সংস্থাগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অবিলম্বে এডহক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন এবং ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান এডভোকেট জুবায়ের।

সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
  • ১৯ নভেম্বর ২০২৬
মেডিকেলসহ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিসেম্বরে, ১১টির হবে …
  • ১৯ নভেম্বর ২০২৬
৪৬৮ সরকারি মহিলা কলেজের নাম মন্ত্রণালয়ে, তালিকা দেখুন এখানে
  • ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন বিল সাবমিটে জটিলতা, সমাধান জানাল মাউশি
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage