শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছাত্রদলের

২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ PM
ঢাবিতে বিক্ষোভ ছাত্রদলের

ঢাবিতে বিক্ষোভ ছাত্রদলের © সংগৃহীত

চট্টগ্রামের সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীসহ দলীয় নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার পর ক্যাম্পাসের টিএসসি থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। 

এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে বলা হয়, গতকাল সোমবার রাতে চট্টগ্রাম সিটি কলেজ শাখার কয়েকজন নেতাকর্মী গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুরে বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপর ন্যক্কারজনক ও সহিংস হামলা চালায়। এ হামলায় ছাত্রদলের একাধিক নেতাকর্মীসহ অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

এতে আরও বলা হয়, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ও অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে উঠে জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে যখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জামায়াত-শিবিরের বিভ্রান্তিমূলক গুপ্ত রাজনীতির নানা কূটকৌশল সম্পর্কে শিক্ষার্থী ও নাগরিক সমাজ ক্রমেই সচেতন হয়ে উঠছে, ঠিক সেই সময় শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে ছাত্রশিবির এধরণের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশব্যাপী শিক্ষাঙ্গনে গুপ্ত অপরাজনীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহবান জানান এবং শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিবিজড়িত এই ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রশিবিরের সহিংসতার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950