শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্টভাবে প্রতীয়মান : ইবি ছাত্রদল

২২ এপ্রিল ২০২৬, ০১:১২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো

ইসলামী বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এ ঘটনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে বলে মন্তব্য করেছেন তারা।

বুধবার (২২ এপ্রিল) সকালে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমি মিথুন।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এ ঘটনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 

এ ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কার্যক্রম কখনোই বরদাশত করা হবে না এবং শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে ইবি ছাত্রদল। 

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লেকে স্থানীয় বহিরাগতদের আপত্তিকর অবস্থায় দেখে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের হাতে বেধড়ক মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তরুন বিশ্বাস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিখন। এতে ইবি শিক্ষার্থী তরুণের নাক ফেটে যায় ও দাঁত ভেঙে যায়। এ ঘটনায় ইবি থানার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
হেলথ ফেস্টের আগে এনএসইউ পিএইচএসসির ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগ…
  • ১২ জুলাই ২০২৬
মায়ের স্বপ্ন পূরণে পিএইচডি সম্পন্ন, ড. শাকিলের ব্যতিক্রমী …
  • ১২ জুলাই ২০২৬
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
  • ১২ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিপাতে ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence