ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: শিবির সভাপতি

২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ PM
সংবাদ সম্মেলনে হেলমেট বাহিনী দেখাচ্ছেন শিবির সভাপতি

সংবাদ সম্মেলনে হেলমেট বাহিনী দেখাচ্ছেন শিবির সভাপতি © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের সিটি কলেজে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের ডাকা বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় একাধিক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে। পাশাপাশি হেলমেট পরিহিত অনেককেই দেখা গেছে হামলায় অংশ নিতে। এরমধ্যে একজন চট্টগ্রামের কমার্স কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ।

আজ রাত ৮টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা আগে ছিল সেটা ছাত্রদলে কীভাবে আসল?

এ সময় তিনি অভিযোগ করে বলেন, এসব আগে ছাত্রলীগ করত। এখন তারা আসছে ছাত্রদলে। ছাত্রদল হচ্ছে এসব বাহিনীর পুনর্বাসন সেন্টার। ছাত্রদল একের পর এক কমিটি দিচ্ছে। আর পুনর্বাসন করছে ছাত্রলীগকে।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬