নুরুল হক নুর

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়েছে

১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ PM
ভিপি নুর ও এনসিপির লোগো

ভিপি নুর ও এনসিপির লোগো © টিডিসি সম্পাদিত

চরিত্রহীন, লম্পট, চোর-ছেঁচড় এবং টাউট-বাটপাররা ক্ষমতার লোভে জাতীয় নাগরিক পার্টিতে জড়ো হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শিবিরের প্রক্সি বলেও উল্লেখ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ‘মুক্তি’ ম্যাগাজিন উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, নেপালের আন্দোলনে কমিটেড ছেলেমেয়েরা ছিল। আর এখানে হয়েছে ছাগল চোর, ল্যাপটপ চোর। তারপরে...শোনেন। এই যে ছাত্রলীগের ধান্দাবাজ—যাদের বলে রাজনৈতিক টাউট, তারপরে চরিত্রহীন, লম্পট, তারপরে মানুষের টাকা মেরে দেওয়া—এই সমস্ত চোর-ছেঁচড়, বাটপার-টাউটগুলো সব জড়ো হয়েছে এনসিপিতে ক্ষমতার লোভের জন্য।

তিনি বলেন, আমি বলছি আজকে লিখে নেন, এই এনসিপির পরিণতি হবে ফ্রিডম পার্টির মতো। একসময়ে ৭৫-এর হিরোরা পরবর্তীতে ভিলেন হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে। আমি চাই না ওরা ঝুলুক। কিন্তু ওরা যেই কাজ করেছে, দেশে থাকলে কারাগারে যেতে হবে, না হলে দেশ থেকে যদি পালায়—সেই পরিস্থিতিতে তাদেরও পড়া লাগতে পারে। এটা আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আমার কথা না, আইডিয়া থেকে। অতীতে ভবিষ্যৎবাণী করেছি, মিলেছে তো দেখেছেন।

প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বললাম, জামায়াতের যেই আস্ফালন, এই আস্ফালন আওয়ামী লীগকে এই দেশের রাজনীতিতে পুনর্বাসন করবে। কারণ আওয়ামী লীগকে কী দিয়ে ঠেকাবেন আপনি? জামায়াত যদি একাত্তরে গণহত্যা, গণধর্ষণ, লুটপাট করে, যদি মানবতাবিরোধী অপরাধের চরম অপকর্ম করেও বাংলাদেশের বিরোধী দল হতে পারে, রাজনীতি করতে পারে—তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? এটা আমার কথা না, আপনারা দেন। ওই যুক্তি তর্কে প্লাস-মাইনাস হিসাব করলে কিন্তু চলে আসে।

ইনকিলাব মঞ্চের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এই যে হাদী বলেছিল, হাদীর যে সংগ্রাম ছিল, মোল্লা (বিন ইয়ামিন মোল্লা) বলেছে। ঠিক এখন যারা আছে, এগুলো শিবিরের প্রক্সি, সবগুলা শিবির—ইনকিলাব মঞ্চ যারা করে। সবগুলো ভেরিফিকেশন করলে এগুলোর চৌদ্দ গোষ্ঠীর জামায়াত-শিবির। এই জুলাইয়ের নামে বিভিন্ন দোকান খোলা, দোকান বুঝছেন? সাইনবোর্ড খোলা, ৮০% জামায়াত-শিবিরের সবগুলা।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬