৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর যুব অধিকারের নেতা বহিষ্কার

০৫ অক্টোবর ২০২৬, ১১:২১ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ১১:২২ PM
মো. ফারুক হোসাইন  ও যুব অধিকার পরিষদ লোগো

মো. ফারুক হোসাইন ও যুব অধিকার পরিষদ লোগো © সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নাম ভাঙিয়ে ভিসা প্রসেসিংয়ে টাকা দাবির অডিও ভাইরালের পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফারুক হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উপ-দফতর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কারের চিঠিতে বলা হয়, ‘আপনার (লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইন) বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশক্রমে আপনাকে সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে ‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে ভিসা প্রসেসিংয়ে টাকা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইনের বলে দাবি করা হয়। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক পারমিট ও ভিসার ব্যবস্থা, পুলিশ ক্লিয়ারেন্স এবং বিএমইটি-সংক্রান্ত কাজের কথা বলতে শোনা যায় ফারুককে। এসব খরচ বাবদ আপাতত পাঁচ লাখ টাকা প্রয়োজন বলেও জানান ফারুক। বাকি টাকা এক-দুই মাস পর দেওয়া যাবে বলেও বলা হয়। ভাইরাল অডিওতে কয়েকবার ‘বাবা’ সম্বোধন করে টাকা চাওয়ার কথা শোনা যায়।

খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬